পিকআপের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার চালকসহ ৩ জন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার পর মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক আলিনূর এবং যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া।নিহত আলিনুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে।
জানা যায়, শনিবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
শনিবার ভোররাত চারটায় মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নিহত তিন জনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে একইরাতে তিন দোকানে চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।Read More
কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছরের শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষ্মণ নিয়ে এক বছরের শিশু আবু তালহারRead More



Comments are Closed