Main Menu

কুদরত উল্লাহ মসজিদে সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ বলেছেন, বিশ্বের প্রথম হাফেজে কুরআন ছিলেন স্বয়ং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ৪০ থেকে ৬৩ বছর বয়সের মধ্যবর্তী সময়ে ওহীর মাধ্যমে পবিত্র কুরআন ধারণ করেছিলেন। অথচ আমাদের সমাজে বয়স্কদের কুরআন শিক্ষার সুযোগ আজ সংকীর্ণ। সেই শূন্যতা পূরণে ২০০০ সাল থেকে তা‘লীমুল কুরআন যে বৈজ্ঞানিক ও সহজ পদ্ধতিতে প্রশিক্ষণ দিচ্ছেন, তা এক বিরল পাথেয়। মাত্র কয়েকটি ক্লাসেই তিলাওয়াতের আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়।

তিনি বলেন, ‘সূরা ফুরকানের বর্ণনা অনুযায়ী, যারা কুরআনকে পরিত্যাগ করবে, হাশরের ময়দানে খোদ রাসূল (সাঃ) তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন। তাই আজই সময় কুরআনের পথে ফিরে আসার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদের ২য় তলায় তা‘লিমুল কুরআনের উদ্যোগে মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তা‘লীমুল কুরআন সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদ কেন্দ্র কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং তা‘লীমুল কুরআনের কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি ক্বারি আব্দুল বাছেত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

Manual5 Ad Code

হাফেজ আবদুর রহিম রুবেলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবু সুফিয়ান নাসিম।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, পবিত্র কুরআনের যে আমানত আসমান-জমিন ও পাহাড় গ্রহণ করতে সাহস পায়নি, সেই ভারী আমানত মানুষ গ্রহণ করেছে। যেমন একটি বিশাল গাছ মাটিতে সরানো অসম্ভব হলেও পানিতে তা রশি দিয়ে একজন মানুষই টেনে নিতে পারে, তেমনি রমাদ্বানের এই বরকতময় সময়ে কুরআনকে আঁকড়ে ধরলে জীবন ও আখিরাতের কঠিন পথ সহজ হয়ে যাবে। মনে রাখতে হবে, কুরআন সহীহভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ।

Manual1 Ad Code

কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তা’লীমুল কুরআনের কেন্দ্রীয় প্যানেল উস্তায ও সিলেট মহানগর সেক্রেটারি ক্বারি আব্দুল বাছেত মিলন।

Manual1 Ad Code

আগামী ২৫শে রমাদ্বান পর্যন্ত প্রতিদিন বাদ জোহর (দুপুর ২:০০টা থেকে ৩:০০টা) কুদরত উল্লাহ জামে মসজিদের ২য় তলায় এই তিলাওয়াত প্রশিক্ষণ চলবে। সার্বিক যোগাযোগ ০১৭১১-৩০১১৬২

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code