সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সুহেল, সম্পাদক জুবের নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম ফলাফল ঘোষণা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির মোট ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে ২৪টি পদের বিপরীতে ৫৮ জন আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট পান্না লাল দাশ পেয়েছেন ৪৩৮ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ পেয়েছেন ৫১০ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) পেয়েছেন ৩১৩ ভোট এবং যুগ্ম সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর পেয়েছেন ৪৮৮ ভোট।
ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট এবং সহ-ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট ও অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ পেয়েছেন ৭২৮ ভোট। নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট ও অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পেয়েছেন। সহকারী নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী পেয়েছেন ৬৬২ ভোট।
মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম এবং মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট ও অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান (৮৯৯), অ্যাডভোকেট মো. আতিকুর রহমান (৮৯৫), অ্যাডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর (৮৭২), অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন (৮৬৯), অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম (৮৫৭), অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল (৮৪০) এবং অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান (৮২২) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
Related News
সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটেRead More
সিলেট চেম্বারের দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচনRead More



Comments are Closed