বঙ্গবীর ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী ১৬ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে এক সভা স্মৃতি সংসদের সহ সভাপতি এডভোকেট আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবীর ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে মাওলানা শামছুল হক ভাদেশ্বর মাদরাসায় ও হযরত শাহজালাল (রহ:) দরগায় খতমে কোরআন, ঐদিন বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে পর বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত।
উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সাহায্য, সহযোগিতা ও সদয় উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed