Main Menu

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় পত্নীতলায় সাংস্কৃতিক প্রচারণা অনুষ্ঠিত

Manual4 Ad Code

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় নওগাঁ-১, ২ এবং ৩ আসনের বিভিন্ন জনবহুল স্থানে সাংস্কৃতিক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণায় সংখ্যালঘু এবং ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এব্যাপারে জনগণকে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই প্রচারণা চালানো হয়।

Manual5 Ad Code

রবিবার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর আয়োজনে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে এই প্রচারণা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল দশটায় প্রচারণার গাড়ি পত্নীতলা উপজেলা সদর নজিপুর নতুনহাটে যাত্রা শুরু করে।

Manual2 Ad Code

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পত্নীতলার সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষায় লিফলেট বিতরণ এবং গণভোটের স্বপক্ষে লিফলেট বিতরণ করা হয়। প্রস্তুতির প্রচারণার গাড়িটি ধামইরহাটের আমাইতাড়া বাজার, আগ্রাদিগুণ বাজার, সাপাহার জিরো পয়েন্ট, মধইল বাজার, পত্নীতলা বাজার, মাতাজিহাট বাসস্ট্যান্ড এবং নজিপুর বাসস্ট্যান্ডে সাংস্কৃতিক প্রচারনা করে থাকে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code