সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে হাসপাতাল চত্বরে এই উপহার হস্থান্তর করা হয়।
অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার রফিকুল হায়দার, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামীম, ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট শেখ ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সৈয়দ মাসুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট হাবিব, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হারুন রশিদ, ওলি খান এমবিই, জুবায়ের আহমদ চৌধুরী, নজরুল ইসলাম বাসন, জামাল উদ্দিন, খলিলুর রহমান, কাপ্তান হোসেন, তজমুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দিনসহ বিভিন্ন দেশ থেকে আগত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন, কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ, জেনারেল সেক্রেটারি কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীরপ্রতীক, ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমদ, ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) সৈয়দ সাদিক হোসেন, ট্রাস্টি মেম্বার ডা. শাহজামান চৌধুরী, কনসালটেন্ট ডা. এম এ মাজিদ, অ্যাডিশনাল ডিরেক্টর মো. মাআয রেজা চৌধুরী, জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মুহিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ বলেন, আজ সিলেট কিডনি হাসপাতালের জন্য একটি আনন্দের দিন। আমাদের একটি এম্বুলেন্স এর খুবই দরকার ছিল। গ্লোবাল জালালাবা অ্যাসোসিয়েশন অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স প্রদান করায় হাসপাতালের স্বাস্থ্য সেবা আরো একধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে কিডনি রোগীদের যাতায়াত সহজতর হবে। ভবিষ্যতেও আমরা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সাথে সমন্বয় সাধন করে আরো অনেক কাজ করতে পারবো বলে আশাবাদী।
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৃহত্তর সিলেটের প্রবাসীদের নিয়ে গঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সিলেট বিভাগের মানুষের কল্যাণ ও আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছি। এর মাধ্যমে কিডনি রোগীরা অনেক উপকৃত হবেন বলে অমরা আশাবাদী। আমরা অতীতেও সিলেটের বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদানসহ নানাভাবে পাশে থেকেছি। বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং দারিদ্র্য দূরীকরণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজেRead More
সিসিকের সাবেক প্রশাসক রেজা উন-নবীসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয়Read More



Comments are Closed