বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে আজ ৬ ফেব্রুয়ারী বিকাল ৪টায় নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিলেট রেজিষ্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নির্বাচন পরিচালনা পর্ষদ সমন্বয়ক সুমিত কান্তি দাশ পিনাকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী সিলেট জেলার সমন্বয়ক ও সিলেট ১ আসনের প্রার্থী সঞ্জয় কান্ত দাস। এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক নমিতা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সাইদুল ইসলাম, মঞ্জুর রহমান, সজীব আহমেদ প্রমুখ।
এ সময় সঞ্জয় কান্ত দাস বলেন, “আমাদের নির্বাচন শ্রমজীবী, মেহনতী মানুষের পক্ষে লড়াইয়ের শক্তিকে বিকশিত করার নির্বাচন। বিগত সময়ে সংসদ যেভাবে কোটিপতিদের ক্লাবে রুপ নিয়েছিলো, একইভাবে এবারের নির্বাচনেও প্রার্থীদের কোটি টাকা ব্যয় তাই বার্তা দিচ্ছে। তাই শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংগ্রাম গড়ে তোলা জরুরি। সিলেটের নাগরিক জীবনের ভোগান্তি দূর, কর্মসংস্থান সৃষ্টি সহ একটি সুন্দর ও মানবিক জেলা গড়ে তুলতে বাসদ (মার্কসবাদী) দীর্ঘ দিন থেকেই কাজ করছে। এর ধারাবাহিকতায় আমাদের এই নির্বাচন।”
তিনি আরোও বলেন ‘এই নির্বাচনে বিভিন্ন দল জনগনকে ‘নানা ধরনের কার্ড প্রদানের আশ্বাস দিচ্ছেন, অথচ জনগনের মৌলিক অধিকার অন্ন,বস্ত্র,বাসস্থান, চিকিৎসা, কাজ এবং বিনোদন ইত্যাদিকে আইন দিয়ে সুরক্ষা দিতে তারা কোন শব্দ পর্যন্ত ব্যায় করছেন না। যদি তাই করতে তাহলে ‘এটা দেবো’, ‘ওটা দেবো’ বলে দান খয়রাতি করতে হতো না। এদিকে আরেকটি দল নিজের সৎ লোক দাবি করে ভোট চাইছে, অথচ তাদের কর্মীরা ইতিমধ্যেই নির্বাচনী সিল বানাতে গিয়ে ধরা পড়েছেন। এ ধরনের দলকে নির্বাচিত করলে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে না। তাই আসন্ন নির্বাচনে বাসদ (মার্কসবাদী)’র প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার আহ্বান জানান।”
এ ছাড়া সকাল ১১টায় লাক্কাতুরায় উঠান বৈঠক করেন তিনি। সন্ধ্যা ৭টায় হিলুয়াছড়া বাগানে উঠান বৈঠকে বক্তব্য রাখবেন সঞ্জয় কান্ত দাস। প্রেস বিজ্ঞপ্তি
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed