Main Menu

হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিটু দাস (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরের দিকে পরিবারের অগোচরে নিজ কক্ষে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মানসিক অসুস্থতার সঙ্গে ঘটনাটির সম্পর্ক থাকতে পারে।

এ তথ্যটি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed