টেকনাফে বাসচাপায় ২জন নিহত, আহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক হ্নীলা ইউনিয়নের লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।
হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবসার বলেন, সকালে টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়, এতে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More



Comments are Closed