রমজানে অফিস টাইম ৯টা থেকে সাড়ে ৩টা
বৈশাখী নিউজ ডেস্ক: রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিধান্তে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান প্রেসসচিব।
Related News
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রওনা হয়েছেনRead More
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী একRead More



Comments are Closed