সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জিএম তানভীর সাবু এবং সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক টিটন মল্লিক।
তাঁদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাঁদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ সোমবার (২ ফেব্রুয়ারী) এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed