ঝিনাইদহে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া খাতুন (২৩) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ‘বোড়াই’ নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঝিনাইদহ কেশবচন্দ্র অনার্স কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী সুমাইয়া হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে হাফিজুর রহমানের মেয়ে ও একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি ম্যাথমেটিকস বিষয়ে অনার্স পড়ছিলেন।
প্রত্যক্ষদর্শী শুকুর আলী জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আক্কাচ লেকভিউ পার্কে বেড়াতে এসেছিলেন সুমাইয়া-সেলিম দম্পত্তি। তারা পার্কে বেড়িয়ে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ‘বোড়াই’ নামক স্থানে পৌছালে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে গেলে সুমাইয়া তার ১১ মাস বয়সি শিশু সন্তানকে নিয়ে রাস্তার উপর পড়ে যান।
কোলের শিশুসহ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাপস কুমার তাকে মৃত ঘোষনা করেন। তিনি জানান, শ্বাসরোধ হয়ে সুমাইয়ার মৃত্যু ঘটেছে।
সুমাইয়ার স্বামী সেলিম রেজা জানান, তার ১১ মাস বয়সি শিশু সন্তানটিকে স্ত্রী বুকের দুধ পান করাচ্ছিলেন। তার কন্যা সন্তানটি মা ব্যাতিত কারো কাছে খেতে চায় না। এখন তিনি কি করবেন তা ভেবে পাচ্ছেন না বলে বুক চাপড়িয়ে কাঁদতে কাঁদতে জানান।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাাইদহের সাধুহাটী ইউনিয়নের বোড়াই গ্রামের মাঠের রাস্তায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে সুমাইয়া নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় রোববার সন্ধ্যার দিকে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed