Main Menu

জমির দলিল ও রেজিস্ট্রি নিয়ে সুখবর

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সব সাবরেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির পর দলিল প্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যেই দলিল সরবরাহ করা হবে। পাশাপাশি সেবাপ্রার্থীরা মোবাইল ফোন বা মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন দলিল প্রস্তুতির বর্তমান অবস্থা।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা জেলা সাবরেজিস্ট্রার অহিদুল ইসলাম জানান, জেলার সব ২৩টি সাবরেজিস্ট্রি অফিসে প্রথমবারের মতো এই সেবাভিত্তিক উদ্যোগ চালু করা হয়েছে। তিনি বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে কার্যক্রমটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, জমি রেজিস্ট্রেশনের পর যে রসিদ দেওয়া হবে তাতে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর উল্লেখ থাকবে। সেবাপ্রার্থীরা ওই নম্বরে যোগাযোগ করে দলিল প্রাপ্তির সম্ভাব্য সময় জানতে পারবেন। ভবিষ্যতে গ্রহীতার মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে এবং দলিল প্রস্তুত হলে প্রথমে মেসেজ ও পরে ফোন কলের মাধ্যমে সরবরাহের তারিখ জানিয়ে দেওয়া হবে।

Manual3 Ad Code

সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে সাবরেজিস্ট্রি অফিসে কোন কর্মকর্তা বা কর্মচারী ফোন রিসিভ করবেন তার নাম, পদবি ও মোবাইল নম্বরসহ নির্দেশনাপত্র জারি করা হয়েছে। এছাড়া আগামী জানুয়ারি থেকে দলিল রেজিস্ট্রির নতুন ফরম্যাটে ভোটার আইডির নিচে গ্রহীতার মোবাইল নম্বর যুক্ত করা হবে। তবে কেউ ব্যক্তিগত কারণে নম্বর দিতে না চাইলে সেখানে ‘দিতে আগ্রহী নন’ উল্লেখ করার সুযোগ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন উদ্যোগ। দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রি অফিসে ধীর প্রক্রিয়া ও জটিলতা নিয়ে অভিযোগ থাকলেও ভোগান্তি কমাতে ইতোমধ্যে হেল্প ডেস্ক চালু, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নিয়মিত গণশুনানির ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

অফিস পরিদর্শনকালে অহিদুল ইসলাম জানান, তিনি সপ্তাহে অন্তত তিন দিন আকস্মিকভাবে সাবরেজিস্ট্রি অফিসগুলো পরিদর্শন করছেন এবং সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি পুরোনো দলিল সংরক্ষণের জন্য ভবন সম্প্রসারণ এবং বালাম বই স্ক্যান করে ডিজিটাল সংরক্ষণের প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা এখনো শতভাগ সেবা দিতে পারছি না। তবে ধীরে ধীরে সাবরেজিস্ট্রি অফিস নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ শুরু হয়েছে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code