ঢাবি’র ফলিত পরিসংখ্যান বিভাগে গোল্ডেন জুবিলী এওয়ার্ড পেল সাংবাদিক পুত্র সিপন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অধিকার করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ লাভ করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ-এর হাত থেকে মোঃ দেলোয়ার হোসেন সিপন গোল্ডেন জুবিলী এওয়ার্ড গ্রহণ করেন।
ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এন্ড ট্রেইনিং এর ডিরেক্টর প্রফেসর ড. তামান্না হাওলাদার এর সভাপতিত্বে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস সালাম।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ইশরাত রায়হান। অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন সিপন।
ইতোপূর্বে সিপন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সে সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন ও শাহিদা বেগমের দ্বিতীয় পুত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অধিকার করায় এবং গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ লাভ করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আগামীর সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed