সিলেটে ভারতীয় কম্বল চকলেট ও জিরাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ কম্বল, চকলেট ও জিরাসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মো. শাহজালালরহমতুল্লাহ (২৪) নরসিংদীর মাধবদী থানার মোড়পাড়া কাজীবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. দেলোয়ার হোসেন দেলুমিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় এসআই (নিরস্ত্র) স্বরুপানন্দ ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ ‘রয়্যাল’ নামীয় একটি বাসে তল্লাশি চালান। তল্লাশিকালে বাসটি থেকে ৬৪ পিস ভারতীয় কম্বল, নেস্টলে কিটক্যাট, ডেইরি মিল্ক, স্নিকার্স ও পোলো ব্র্যান্ডের ১৯ বক্স ভারতীয় চকলেট এবং ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed