ফেব্রুয়ারিতে ৬ দিন বন্ধ থাকবে ইতালির ভিসা আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে আবেদন গ্রহণ ছয় দিন বন্ধ থাকবে।
সোমবার (২৬ জানুয়ারি) এক বার্তায় দূতাবাস জানিয়েছে, সিস্টেম আপগ্রেডেশন ও প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়েছে, ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি কোন প্রকার ভিসা আবেদন জমা দেওয়া যাবে না। একই সঙ্গে ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি কোনো আবেদন প্রত্যাহারের অনুরোধও না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ইতিমধ্যে জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে যদি দূতাবাস অতিরিক্ত কোনো নথিপত্র চায়, কেবল সেই নথি ওই সময়ে গ্রহণ করা হবে।
দূতাবাস জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন থাকলে ফেব্রুয়ারির শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস সময় লাগতে পারে।
এই সিদ্ধান্তের মাধ্যমে দূতাবাস আশা করছে, সিস্টেম আপগ্রেডেশন ও প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং পরবর্তীতে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে।
Related News
ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঁচল রায় নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার সকালRead More
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীRead More



Comments are Closed