সিলেটে ১০৪০ কেজি ভারতীয় কমলা জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় এক অভিযান চালিয়ে ১ হাজার ৪০ কেজি ভারতীয় কেনু কমলা এবং ১টি ডিআই পিকআপ উদ্ধার করেছে। অভিযানের সময় ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। আটটকৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের রহিম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৬) ও নোয়াগাঁও গ্রামের হেলাল আহমদের ছেলে জামিল আহমেদ (২০)।
পুলিশ জানায়, আটক ভারতীয় কেনু কমলার আনুমানিক মূল্য ২ লক্ষ আট হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৩ ও আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Related News
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More



Comments are Closed