কমলগঞ্জে শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে। কে›ন্দ্রীয় কমিটির কমসুচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিকবিদ্যালয়ের হলরুমে উপজেলা পর্যায়ে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় দিনব্যাপি শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শংকর লাল সাহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নির্মল এস পলাশ, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপ্রাংশু পাল।
Related News
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আরRead More
মৌলভীবাজারে পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নিRead More



Comments are Closed