সিলেট আলীয়া মাঠের জনসভায় পুলিশের যে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: আলীয়া মাদরাসা মাঠে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির। মর্যাদার এই আসন থেকে বরাবরে মতো এবারও প্রচারণা শুরু করতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মাঠ থেকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এদিকে আলীয়া মাদরাসা মাঠে জনসভা চলাকালে ড্রোন না উড়ানোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে বিএনপির জনসভায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো ড্রোন উড়াতে পারবেন না। যদি কেউ ড্রোন উড়ান তাহলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed