Main Menu

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত সিলেট : কাইয়ুম চৌধুরী

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি এবং এসব কর্মসূচির ব্যাপক প্রচারণা কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের অবহিত করার জন্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জে তারেক রহমানের সিলেট সফর ও আসন্ন নির্বাচনী কর্মসূচির প্রচারণা জোরদার করতে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “তিনি শুধু আমাদের দলের চেয়ারম্যান নন, তিনি সিলেটের পরম আত্মীয়। সিলেটবাসী অতিথিপরায়ণ- আমরা অতিথিকে সম্মান ও সমাদর করতে জানি। সিলেট থেকেই তিনি সারাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তাঁর আগমন থেকে প্রস্থান পর্যন্ত যেন জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে অতীতের মতো এবারও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।”

Manual6 Ad Code

সভায় বক্তব্য রাখেন সিলেট–১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই গুরুত্বপূর্ণ সময়ে অতীতের মতো গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র বিনির্মাণের যে রূপরেখা প্রণয়ন করেছে, তিনি তা জনগণের সামনে তুলে ধরবেন। আসন্ন নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হবে জনগণই।”

Manual1 Ad Code

সিলেট–২ আসনের প্রার্থী তাহসিনা রুশদির লুনা বলেন, “নারী সমাজসহ সর্বস্তরের মানুষ আজ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ঐক্যবদ্ধ। জনসভায় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ করবেন- এই প্রত্যাশা রাখছি।”

Manual5 Ad Code

সিলেট–৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, “দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে প্রথম সফর সিলেট জেলায়। তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ভাবনা দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এই ঐতিহাসিক সফরের ব্যাপক প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করছি।”

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, “আমাদের কর্মসূচিগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ঐতিহ্যবাহী নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হচ্ছে-এক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি।”

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট মহানগর বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও গণতান্ত্রিক পরিবেশে জনসভা সফল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর রাষ্ট্র বিনির্মাণ পরিকল্পনা শুনতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।”

Manual3 Ad Code

সিলেট–৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান সিলেটে আসছেন। কোনো ত্রুটি-বিচ্যুতি হলে তা নিজেদের বলে বিবেচনা করে আত্মীয়ের মতো সহযোগিতা অব্যাহত রাখবেন-এই প্রত্যাশা করছি।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code