বিদ্রোহী প্রার্থী হওয়ায় শাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুনায়েদকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জিএস বা সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সংগঠনের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়ার ব্যাপারে সিলেট জুনায়েদ হাসান বলেন, দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি শাকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। শাকসু শিক্ষার্থীদের একটা প্লাটফর্ম সেখান থেকে সরে আসার সুযোগ নেই। শাকসুতে দলের বাহিরে নির্বাচন করলে দলীয় সিদ্ধান্ত আসতে পারে তবে আমাকে বহিস্কার করার আগে কোনো কারণ দর্শানো হয়নি।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed