২০ জানুয়ারি শাকসু নির্বাচন, নিরাপত্তায় তিন শতাধিক পুলিশ মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি ২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রক্টর অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, `শাকসু নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তিন শতাধিক পুলিশ ও বিএনসিসির সদস্যদের কাজ করাবো। ক্যাম্পাসের মূল গেইট, পকেট গেইট এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টিম মোতায়েন থাকবে।’
এছাড়া তিনি জানান, বাহিরের রিকশা, অটো এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সব গাড়ি ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে। নির্বাচন চলাকালে মেডিক্যাল টিমও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।
শাবিপ্রবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্য নিয়ে নেয়া হয়েছে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed