Main Menu

বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান ‘আল হাবতুর গ্রুপ’ তরুণদের পরিবার গঠনে উৎসাহিত করতে এক বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে।

Manual5 Ad Code

দুবাইয়ের বিশিষ্ট ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। এই উদ্যোগকে আরও আকর্ষণীয় করতে তিনি ঘোষণা করেছেন, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ১ লাখ দিরহাম করা হবে। খবর খালিজ টাইমসের।

Manual1 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর এই মহতী উদ্যোগের কারণ হিসেবে স্থিতিশীল সমাজ ও শক্তিশালী জাতি গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি মনে করেন, একটি সুন্দর জাতি গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম এবং কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠানের উচিত তরুণদের পাশে দাঁড়ানো। মূলত বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ বোনাস বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ স্থানীয় নাগরিক। জনসংখ্যার এই ভারসাম্যহীনতা কাটাতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে। আল হাবতুর গ্রুপের এই সাহসী পদক্ষেপ সরকারি প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে। বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন বড় অংকের আর্থিক ঘোষণা মধ্যপ্রাচ্যের করপোরেট সংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

Manual8 Ad Code

 

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code