সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেট নগরীর মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস (২২) এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (২৩)। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত আনুমানিক ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার এসআই খোরশেদ আলম জানান, নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে।তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হবে।
এর আগে একই দিনে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক সড়ক দুর্ঘটনায় এনিয়ে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হন। সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ঘটে। রাতে তালতলার দুর্ঘটনাসহ একদিনে মোট ছয়জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে সিলেট নগরী।
Related News
সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ তরুণ আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বন্দরবাজারের হোটেল মাশারাফিয়ার সামনে থেকে ৯০০ পিসRead More
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয়Read More



Comments are Closed