সিলেটে সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষ পেলেন শীতবস্ত্র
বৈশাখী নিউজ ডেস্ক: আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট মহানগরীতে থাকা সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষ পেলেন শীত (কম্বল) বস্ত্র।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ইয়ামেনীর দরগাহ প্রাঙ্গন, মহানগরীর মানীক পীর সড়ক, রিকাবি বাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, বন্দর বাজার, জিন্দাবাজার, নাইওরপুল, ক্বীন ব্রিজ এলাকাসহ বিভিন্ন সড়কের পাশে থাকা সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষজনের হাতে শীত বস্ত্র তুলে দেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী আকরামুল হোসাইনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো. মুসা সহ ফাউন্ডেশনের স্বেচ্চাসেবকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও শীতবস্ত্র বিতরণকালে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, ইংরেজী দৈনিক দি কান্ট্রি টুডের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, দি কান্ট্রি টুডের সিলেট প্রতিনিধি সাংবাদিক লোকমান আহমদ, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইউকে বাংলা লাইভ নিউজ ইনচার্জ আকমাম হোসাইন তানভীর, কো-অর্ডিনেটর সাংবাদিক আবুল হাসনাত, স্বাধীনতা স্কোয়াডের ইমরান হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজ ভিডিও জার্নালিস্ট ফারদিন তালুকদার ও মামুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed