কমলগঞ্জে র্যাবের অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন আলীনগর এলাকার আমতলা এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।
র্যাব আরও জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন আলীনগর এলাকার আমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে একটি আকাশী গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র্যাব। পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) মূলে এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বারবার এয়ারগান উদ্ধার হলেও এর উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করতে না পারায় জনমনে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট মহল দ্রুত নেপথ্যের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed