Main Menu

ওসমানী হাসপাতালে নারী ইন্টার্ণ চিকিৎসকের উপর হামলা, কর্মবিরতির ঘোষণা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ণ চিকিৎসকরা। হামলার ঘটনায় মহিলাসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে সার্জারি বিভাগের ওই ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে ওই নারী চিকিৎসক হেনস্তার শিকার হন।

ঘটনার পরপরই হাসপাতালে থাকা অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে ১ মহিলা ও ২ পুরুষকে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন।

আটককৃতরা হলো, সুনামগঞ্জ জেলার ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), একই গ্রামের শিমুল আহমদের স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) ও ছাতক থানাধীন দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)।

Manual4 Ad Code

এদিকে শুক্রবার রাতেই এক বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন নারী শিক্ষানবিশ চিকিৎসকের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে একজন নারী চিকিৎসকের ওপর এ ধরনের হামলা আমাদের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাথে সাথে হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

তারা বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সকাল ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

Manual5 Ad Code

এদিকে সেবা না পেয়ে রোগীর স্বজনরা অন্যত্র রোগীদেরকে নিয়ে যেতে দেখা যায়। তবে হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি এবং চিকিৎসার পরিবেশ নিরাপদ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে এক বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন নারী শিক্ষানবিশ চিকিৎসকের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে একজন নারী চিকিৎসকের ওপর এ ধরনের হামলা আমাদের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশের নিরাপত্তা রয়েছে। কেউ যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকে ৩জনকে আটক করেছে। তবে তাদের বিরুদ্ধে থানায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Manual8 Ad Code

ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে। আমরা যাছাই বাছাই করে মামলা করবো।

Manual5 Ad Code

তিনি বলেন, আমরা ইন্টার্ন চিকিতসকদের সাথে একটু পরে বসবো। তাদের ধর্মঘট থেকে সরে আসতে অনুরোধ করবো। তবে ইন্টার্নদের ধর্মঘট সত্ত্বেও হাসপাতালের চিকিতসা সেবা স্বাভাবিক আছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code