সিলেটে ৫২ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মহানগরীর কালিঘাট এলাকা থেকে ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহেদ আহমদ (২৯), একই থানার উপরগ্রাম এলাকার শহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৭)।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট বাজারস্থ শহিদ মিনারের সামনে সরকারী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মালামালসহ ২জনকে আটক করেন। এসময় ২টি ড্রাম ট্রাক গাড়ী যার রেজি: নং- সিলেট মেট্রো-ট-১১-০২৭২, রেজি: নং- ফেণী শ-১১-০২৯৯ যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা ও ২৪৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা, যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৩ হাজার টাকা এবং ২২ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ২৮০টাকা। সর্বমোট আনুমানিক মূল্য ৫২ লাখ ৭৩ হাজার ২৮০ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৩ , তাং-১৬/০১/২০২৬খ্রি. ধারা-The Special Power Act, 1974 এর 25B (1) (b)/25(D) রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed