Main Menu

কাতারে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে বলে সতর্কবার্তা দিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গত বুধবার (১৪ জানুয়ারি) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। প্রলোভনের ফাঁদে পড়ে অনেক প্রবাসী বাংলাদেশি বিপুল অর্থ খরচ করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। ইতোমধ্যে বহু প্রবাসী এই বিষয়ে দূতাবাসে অভিযোগ জমা দিয়েছেন।

দূতাবাস বিশেষভাবে সতর্ক করে বলেছে, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাত্রার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তারা অনুরোধ করেছে, প্রলোভনের ফাঁদে কেউ না পড়ে এবং নিরাপদ ও বৈধ প্রক্রিয়ার মাধ্যমে যাত্রার পরিকল্পনা করবে।

Share





Related News

Comments are Closed