সিলেটে ব্র্যাক ড্রাইভিং স্কুলের যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ‘দক্ষ প্রশিক্ষক ও মানসম্মত চালক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক’-এই মূলনীতিকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্র্যাক ড্রাইভিং স্কুল।
শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর টিলাগড়-আম্বরখানা সড়কের টিবি গেইট এলাকায় স্কুলটির নতুন শাখার উদ্বোধন করা হয়। দেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ড্রাইভিং স্কুলের কর্মকর্তারা বলেন, দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দক্ষ চালকের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা। ব্র্যাক ড্রাইভিং স্কুল কেবল গাড়ি চালানো শেখানো নয়, বরং একজন চালককে পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক ড্রাইভিং স্কুল সারা দেশে কয়েক হাজার দক্ষ ও মার্জিত চালক তৈরি করেছে। সিলেটের এই নতুন শাখাটি এই অঞ্চলের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সড়ক নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আরো বলেন, নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে ব্র্যাক ড্রাইভিং স্কুলে নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া চালকদের গাড়ির সাধারণ সমস্যা সমাধান এবং দুর্ঘটনার মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়েও হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
সিলেট নগরীর টিবি গেইট সংলগ্ন এই শাখায় এখন থেকেই শিক্ষার্থী ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের সড়ক নিরাপত্তা বিনির্মাণে ব্র্যাকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারন করার পরিকল্পনা রয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed