‘অনৈতিক কার্যকলাপ’: সিলেটে আরেকটি হোটেল সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে সিলেট নগরের আরেকটি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই হোটেল সিলগালা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করা হয়।
একই অভিযানে হোটেলের অপর একটি কক্ষ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযান শেষে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ‘হোটেল তালহা আবাসিক’ সিলগালা করা হয়।
সিলেটের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, রাতে সিলেট নগরের বন্দরবাজার এলাকার আবাসিক হোটেল ‘তালহা রেস্ট হাউস’-এ অভিযান পরিচালনা করা হয়। ওই রেস্ট হাউস থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগরীতে অপরাধ ও অনৈতিক কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
এরআগে একই অভিযোগে গত নভেম্বরে একটি ও অক্টোবর মাসে নগরের ৬টি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
Related News
সিলেট জেলা প্রশাসক অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে অর্থ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ফোন নম্বর হ্যাক করারRead More
সিলেটে নিখোঁজের ৫দিন পর মাজারের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী দরিয়া শাহ মাজারের পাশেRead More



Comments are Closed