সিলেটে ফার্মেসীতে অভিযান, অর্ধ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় ফেমাস ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। এই অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে একটি ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, অভিযানকালে ফেমাস ফার্মেসীতে নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং অধিক দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ফার্মেসীটিকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।’
তিনি আরও জানান, গতকাল প্রাপ্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ড্রাগ সুপারের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দি বিল ফার্মেসীকে নিয়মিত মামলার আওতায় আনা হয়েছে। অভিযানকালে সিলেট ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বার্থে ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed