খুলনায় অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে অপহৃত ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্কুলছাত্র্রী খুলনার খানজাহান আলী থানাধীন একটি স্কুলের ছাত্রী।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া (২৯) সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছনখাইর এলাকার নূর ইসলামের ছেলে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে র্যাব এসব তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, গত ১ জানুয়ারি ভিকটিম স্কুলের যাওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজির পর ভিকটিমের পরিবার জানতে পারে অজ্ঞতনামা ৩/৪ জন যুবক তাকে খুলনা শহরের খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেইট বাস স্ট্যান্ড থেকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় করে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী খুলনার খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।
র ̈াব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed