পিছিয়ে গেল সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন এক মাস পিছিয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সিলেটের জ্যেষ্ঠ আইনজীবীদের সাথে সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের।
তিনি জানান, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে সব ধরণের নির্বাচনে নিষেধাজ্ঞা প্রদানের প্রেক্ষিতে বুধবার সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে জরুরী বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়।
বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানার যৌথ সঞ্চালনায় এবং সমিতির সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবেরের নির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম, এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও অশোক পুরকায়স্থ এবং সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক উদ্দিন আশুক প্রমুখ।
সভা শেষে সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধানের আলোকে সমিতির বার্ষিক নির্বাচন ১৫ জানুয়ারির পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং বার্ষিক সাধারণ সভা ২১ জানুয়ারির পরিবর্তে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল ২১ জানুয়ারি হতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকার সিদ্ধান্ত হয়।
Related News
সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি টেন্ডার প্রক্রিয়ারRead More
সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতেRead More



Comments are Closed