শাবিপ্রবির ‘কিন’ এর উদ্যোগে ৫০০ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: আত্মার উষ্ণতায় প্রস্ফূটিত হোক অমোঘ মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর উদ্যোগে সিলেটের লালাখাল ও গঙ্গা জুন চা বাগান এলাকায় ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় প্রায় ১৫০ জন শিশুসহ মোট প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী এ কার্যক্রম চালানো হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।
এ বিষয়ে কিন এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘সমাজের অসহায় ও অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবই এই কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।’
উল্লেখ্য, কিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা মোট পাঁচটি উইং নিয়ে কাজ করে। এর মধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ, যার মাধ্যমে প্রতি বছর শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হয়।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed