সিলেট জেলা বিএনপি সভাপতির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সিলেটের স্থানীয় একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।
আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সাক্ষাৎটি আন্তরিক ও সৌজন্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Related News
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব
Manual2 Ad Code সিকৃবি সংবাদদাতা: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশেRead More
দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে লোড-আনলোডের সময়Read More



Comments are Closed