Main Menu

সিলেটের কলবাখানী থেকে ৪ ‘জুয়াড়ি’ গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কলবাখানী চাষনীপীরের মাজার সংলগ্ন এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জনৈক ইকবাল আহমদের রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কলাবাখানি এলাকার বাসিন্দা মো. আমিন আহমদ (৩২) ও মোঃ চাঁন মিয়া (৬০), ইলেকট্রিক সাপ্লাই এলাকার সাকিব আহমদ (২৯) ও একই এলাকার মো. সোহাগ (২৮)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed