দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ২ বছর মেয়াদি শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) কলেজের অধ্যাপক মোস্তাক হোসেন শিক্ষাবিদ মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় এ নির্বাচন সম্পন্ন হয়।
প্রথমবারের মতো সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা দুপুর সাড়ে বারোটায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হক বিপুল ভোটে সম্পাদক নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক মো মুহিবুর রহমান এবং কোষাধক্ষ্য পদে দর্শন বিভাগের প্রভাষক হুমায়রা বেগম মণি নির্বাচিত হন ।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজরী রানী ধর এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ গিলমান আলী।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম মহোদয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed