Main Menu

সিলেটে গলায় চাকু ধরে পুলিশের টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশাও আটক করেছে পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি পুলিশ সদস্য সাদেকুর রহমান মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী “নাঈম এন্ড হাদী” নামীয় একটি সিএনজিতে উঠেন। নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু সাদেকুর রহমানের গলায় ধরে। ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে প্যান্টের পকেট হতে তার ছোট বোনের বিয়ের জন্য রাখা নগদ ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয় ( নং-১৫)

পুলিশ জানায়, শনিবার নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ হতে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা “নাঈম এন্ড হাদী” নামীয় অটোরিকশা (রেজিঃ নং- সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করে মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি এলাকা হতে সিএনজি‘র চালক জাহিদুল ইসলাম নাজিম (২৪), ফয়সল আহমদ (২৫) ও হৃদয় খানকে (২৩) গ্রেফতার করে পুলিশ।

ফয়সল আহমদ ও হৃদয় খানের পিতা মৃত জামাল খান। তারা সবাই শাহপরাণ (রহ.) থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed