সিলেট বাস টার্মিনাল পরিদর্শনে উপদেষ্টা আদিলুর
বৈশাখী নিউজ ডেস্ক: শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন- ‘যারা মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।’
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেট বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন- আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি।’
এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেটে সিটি কপোরেশনের সিইও রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাা উপস্থিত ছিলেন।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed