সিলেটের শাহজালাল মাজারের পাশে পড়ে ছিল বৃদ্ধার মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল (রহ.) মাজার ও কবরস্থান সংলগ্ন সড়ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সিলেট কোতোয়ালী থানা পুলিশ অজ্ঞাতনামা আনুমানিক ৬৮ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে।
শাহজালাল (রহ.) মাজারকেন্দ্র পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহজালাল (রহ.) মাজারকেন্দ্র ইনচার্জ আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, কবরস্থান সংলগ্ন সড়কে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মাজার এলাকায় বসবাসরত এক ভবঘুরে নারী।
মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed