Main Menu

গভীর রাতে দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি বাস। বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৬), চট্টগ্রাম জেলা চাঁদগাও থানার মো. হেলালের ছেলে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মৃত নয়া বেপারির ছেলে মিন্টু মিয়া (৪৫)। নিহত নাফিজ আহমেদ অয়ন মার্চেন্ট নেভী সদস্য বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় মহাসড়কের ওপর গাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে আসা সেন্টমার্টিন পরিবহনের ডাবল ডেকারের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

Manual3 Ad Code

এতে তিন জন গাড়ির ভেতর ছিটকে পড়ে মাথা এবং শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক জখম পান। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

নিহত মার্চেন্ট নেভী সদস্য নাফিজ আহমেদ অয়নের পরিবার জানিয়েছে, ১০ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার রাতে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়৷ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি৷ নিহতদের মধ্যে একজন নেভী তরুণ কর্মকর্তা ছিল৷

Manual1 Ad Code

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে গাড়িতে থাকা তিনজন নিহত হয়। এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। মরদেহ আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code