সিলেটে ভারতীয় চকলেট ও ক্রীমসহ দুই নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় পণ্য উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, এর আগে রবিবার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল এলাকা থেকে ভারতীয় পণ্যসহ ওই দুই নারীকে আটক করা হয়। পুলিশ বলছে, তাদের কাছ থেকে উদ্ধার করা ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৪৮ হাজার ৩৭৫ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় পণ্যসহ দুই নারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী লিপি খাতুন (৪০) এবং যশোর জেলার কোতোয়ালি থানার রায়নগর এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী হাসিনা খাতুন (২৪)।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে কিটকেট চকলেট ও পন্ডস ক্রিম রয়েছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed