৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্যাডারের জন্য ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ১৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া যুক্তিসংগত কোনো কারণে প্রকাশিত সময়সূচি বা নির্দেশনায় পরিবর্তনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed