প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
তবে এই নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।
অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed