সিলেটে পৌছে যাত্রা বিরতিতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
বিমানের ভেতরেই পরিবারের সাথে খোশগল্প করছেন তারেক রহমান। এসময় স্ত্রী জোবাইদা রহমান ও জাইমা রহমানও তার সাথে আড্ডায় মেতে উঠেছে।
সিলেটে বিমানটি অবতরণের পর পরই তারেক রহমান তার ভেরিফাই করা ফেসবুকে লিখেন ‘ অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’। এসময় ছবিতে দেখা যায় তার সাথে স্ত্রী জোবাইদা রহমানকেও।
সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। ঢাকায় নেমে একাধিক কর্মসূচি আছে তার।
তারেক রহমানের সাথে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে লন্ডন থেকে ১৯২ যাত্রী দেশে আসেন। এরমধ্যে ঢাকায় ফিরবেন ১০৭ জন যাত্রী। তারেক রহমানকে তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
উল্লেখ্য, দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন, ২৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক)Read More



Comments are Closed