Main Menu

ওসমানী বিমানবন্দরে পৌছেছে তারেক রহমানের বহনকারী বিমান

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সব জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর অবশেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে পরিবার নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তাকে বহনকারী বিমানটি যাত্র বিরতীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে রয়েছে। দেশের মাঠিতে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি প্রথমে অবতরণ করে তার শ্বশুড়বাড়ির এলাকা সিলেটে।

এরআগে বুধবার রাতেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

নিরাপত্তার স্বার্থে তারেক রহমান বিমান থেকে না নামলেও তার আগমণ ঘিরে সিলেটে উৎসব বইছে। তাকে এক নজর দেখার জন্য অনেকেই বিমান বন্দরে ভিড় জমান। তবে বিমাবন্দরে জমোয়েত না হওয়ার জন্যে ইতোমধ্যে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান।

Manual2 Ad Code

এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সড়কসহ আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে সড়কে সন্দেহজনক যানবাহন তল্লাশি করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানের ফ্লাইট থেকে তারেক রহমান ওসমানী বিমানবন্দরে না নামলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও লেয়ার থেকেই কেউ ভেতরে ঢুকতে পারবে না।

Manual7 Ad Code

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করা হয়েছে। যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলাবহিনীর বিভিন্ন ইউনিট। তাছাড়া বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করতে দেয়া হবে না।

এদিকে, বাংলাদেশের আকাশসীসায় প্রবেশের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে তারেক রহমান লিখেছেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!” সঙ্গে যোগ করেছেন বিমানের জানালা থেকে আকাশে চোখ রাখা একটি ছবি।

Manual8 Ad Code

এর আগে, ভোর ৫টার দিকে বিমানে বসে বোর্ডিং পাস পূরণের একটি ছবি দিয়ে তিনি লিখেন ‘ফেরা’।

জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দেশে আসে। এরমধ্যে ১০৭ জন যাত্রী সিলেটে নামবেন৷ ১১ টার দিকে তারেক রহমানসহ বাকিদের নিয়ে ঢাকায় যাবে এই উড়োজাহাজ। বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

Manual5 Ad Code

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code