Main Menu

তারেক রহমান দেশে ফিরছেন আজ, ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আজ। তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি আজ সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে।

এ কারণে ওসমানী বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

Manual7 Ad Code

এদিকে বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না সেনাবাহিনীর সদস্যরা। সকালে বিমানবন্দর এলাকায় অবস্থান নেওয়া সাংবাদিকদেরও বিমানবনস্দর চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় আধা কিলোমিটার দূরের মূল সড়কেই আটকে দেওয়া হচ্ছে সবাইকে। নিরাপত্তার স্বর্থে সড়ক থেকে লাইভ সম্প্রচারেও আপত্তি জানানো হচ্ছে।

জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাটিটি ১০টার দিকে ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করতে পারে। বিজি ২০২ ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়েলেন্ডন থেকে দেশে আসছে। এরমধ্যে ১০৭ জন যাত্রী সিলেটে নামবেন৷ ১১ টার দিকে তারেক রহমানসহ বাকিদের নিয়ে ঢাকায় যাবে এই উড়োজাহাজ।বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না।

Manual6 Ad Code

এদিকে বিএনপির পক্ষ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় বা সমবেত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

তিনি সিলেট জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ের সকল নেতাকর্মীদের দলীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

এরআগে বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেশের উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে যাত্রাবিরতি ঘিরে ওসমানী বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম।

Manual5 Ad Code

তিনি জানান,  তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহনেও তল্লাশি চালাচ্ছেন।

এসময় বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগম না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের ভিড় না করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code