সুনামগঞ্জে ভারতীয় কয়লাবাহী ট্রাক চাপায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমান মিয়া (২১) উপজেলার চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার এ তথ্যটি নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক বলেন, ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
Related News
শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎRead More
জামালগঞ্জের সুরমায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকেরই লাশRead More



Comments are Closed