সুনামগঞ্জে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক আহাদ মিয়ার মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবক আহাদের মরদেহ হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – ভারতের মেঘালয়ের চেলা থানার আইও এমকে সিংহ ও বিএসএফ সদস্য, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, এসআই মোহন রায়, আব্দুল জলিল এবং স্থানীয় লাফার্জ সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডারসহ দু-দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত রোববার (১৪ ডিসেম্বর) রাতে নিখোঁজ হওয়া আহাদের মরদেহ পরদিন সোমবার সকালে ভারতের মেঘালয়ের চেলা থানার কালাটেক বস্তি এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠায় বিএসএফ।
Related News
শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎRead More
জামালগঞ্জের সুরমায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকেরই লাশRead More



Comments are Closed